বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে কিছুটা। তবে এই সময়ের ভেতর কমেছে নতুন রোগী শনাক্তের সংখ্যা।
গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সারাবিশ্বে মারা গেছেন প্রায় এক হাজারের মতো মানুষ। আর এই সময়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে চার লাখে।
সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪০ জন, আগের দিনের তুলনায় যা বেড়েছে প্রায় পৌনে পাঁচশো। এই নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ এক হাজার ৪৩১ জনে।
এদিকে গেলো ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৬৯০ জন। অর্থাৎ বিগত ২৪ ঘণ্টার তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৩ হাজার। এই নিয়ে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৪৬৮ জনে।
বিগত একদিনে সারাবিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে উত্তর কোরিয়ায়। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ১ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত ২৮ লাখ ১৪ হাজার ৩৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৬৮ জন মারা গেছেন।

অন্যদিকে গতদিনের হিসাব অনুযায়ী দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে অস্ট্রিয়া। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫২ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪২ লাখ ৩৫ হাজার ১৮৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ হাজার ৫৯৯ জনের।
গেলো ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৫৮ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৬০৮ জন এবং করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৪২৬ জনের।
গেলো একদিনে ইউরোপের আরেক দেশ ফ্রান্সে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮৬ জন এবং মারা গেছেন ৮২ জন। মহামারির শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ৩৩৬ জন এবংকরোনায় মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৯১৭ জন।
গেলো ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৮০ জন। করোনার শুরু থেকে দেশটিতে এই পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৫৭ হাজার ৫৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ৩২ জন মারা গেছেন।
বিগত একদিনে জার্মানিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১১ জন এবং মারা গেছেন ২৬ জন। করোনারর শুরু থেকে ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৬১ লাখ ৩ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ৭৩৮ জন মারা গেছেন।
বিগত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ১০৬ জন। করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫১ লাখ ৬ হাজার ৫৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৯ হাজার ১১২ জন মারা গেছেন।


















