ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বিশ্ব করোনায় বেড়েছে মৃত্যু সংখ্যা, সংক্রমণ প্রায় ৬ লাখ

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক করোনায় মৃত্যু এবং শনাক্ত রোগীর সংখ্যা দুটোই আরও বেড়েছে। গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় হাজারেরও বেশি মানুষ। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ লাখ।

গত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে জার্মানি, ব্রাজিল, ইতালি, ফ্রান্স, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।

বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাত শতাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৮০ হাজার ১৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৫ হাজার ২৯৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় পৌনে ৩ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৭৭৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ২০২ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৭ হাজার ২২২ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৯৫৪ জন এবং মারা গেছেন ২৭৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৭৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৫ হাজার ১০৪ জন মারা গেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ