ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ন

১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি বাড়াবে টিসিবি

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি অব্যাহত রাখবে। পাশাপাশি এই কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আগামী জুন মাস থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে এই একই দামে তেল বিক্রয় করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গতকাল শনিবার (৭ মে) এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আগামী জুন মাস থেকে আমরা এক কোটি কার্ডধারী পরিবারের কাছে একই দামে সয়াবিন তেল বিক্রয় করব।

তিনি আরো বলেন, সরকার টিসিবির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমাদানি করার পরিকল্পনা নিয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সাথে ইতোমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠনের মাধ্যমে সয়াবিন তেল কেনার জন্য যোগাযোগ করা হয়েছে।

সম্প্রতি বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর থেকে সরকার দেশবাসীকে সর্বনিম্ন মূল্যে এই তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ