ঢাকা, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

২ কোম্পানির বোর্ড সভা বৃহস্পতিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুইটির বোর্ড সভা আগামীকাল বৃহস্পতিবার ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।

কোম্পানি দুইটি হচ্ছে- আমরা নেটওয়ার্কস ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আমরা নেটওয়ার্কস

আমরা নেটওয়ার্কসের বোর্ড সভা ২৭ আগস্ট বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। বোর্ড সভায় কোম্পানিটির ২০২৫ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা প্রকাশ করা হবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

পদ্মা লাইফ

দ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ