রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ হকার্স মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
গুলিস্তানে শাহবাগ থানার এসআই ছুরিকাঘাতে আহত
অনিয়ম ও দুর্নীতির দায়ে ডিএসসিসির প্রকৌশলী চাকরিচ্যুত
প্রথম দিন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ডিএসসিসির গণটিকা কার্যক্রম
রোববার দুপুরে গুলিস্তানের হকার্স মার্কেটের অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানটি পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান।
এ উচ্ছেদ অভিযানের বিষয়ে সিটি কর্পোরেশনে পক্ষ থেকে বলা হচ্ছে, এই মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বিষয়টি অবগত করে বারবার দোকান মালিকদের নোটিশ দেয়া হয়েছে, জানানো হয়েছে।
তবে দোকানের মালিক বা যারা দোকান পরিচালনা করছেন তাদের অভিযোগ এ উচ্ছেদ অভিযানের বিষয়ে আগে থেকে তাদের কিছুই জানানো হয়নি।
দুপুরে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পরই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সিটি কর্পোরেশনের বিশেষ যান্ত্রিক গাড়ির মাধ্যমে মার্কেটের সামনে অংশের দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। পরে মার্কেটের ভেতরের দোকানগুলোও ভাঙ্গা হবে।

মার্কেটে সিটি কর্পোরেশনের অভিযান বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, দোকান মালিকদের আমরা বারবার নোটিশ দিয়েছি, দোকানগুলো ফাঁকা করে দিতে বলেছি। তারা কথা শোনেনি। এরই ধারাবাহিকতায় আমরা আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আমরা এখানে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে বহুতল মার্কেট নির্মাণ করব।


















