ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ন

বিকাশর মাধ্যমে যাকাত পৌঁছে দিন সুবিধাবঞ্চিত মানুষের কাছে

কোথাও না গিয়ে, সুবিধাজনক সময়ে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে সঠিক ব্যক্তির কাছে যাকাতের অর্থ পৌঁছে দেয়া আরো সহজ করতেই বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে বেশকিছু সুবিধা।

গ্রাহক এখন বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকন অথবা সাজেশন অংশের ‘রমজানে প্রতিদিন’ অপশন থেকে বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানে যাকাত দিতে পারছেন। তাছাড়া ‘রমজানে প্রতিদিন’ অংশের ‘যাকাত ক্যালকুলেটর’ ব্যবহার করে যাকাতের পরিমাণ হিসাবও করে নিতে পারছেন অনায়াসে।

যাকাত দিতে হলে গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের ‘সাজেশনস’ অংশ থেকে ‘রমজানে প্রতিদিন’ নির্বাচন করতে হবে। এরপর ‘যাকাতের হিসাব করতে ট্যাপ করুন’ অপশনে গেলেই পাওয়া যাবে ‘যাকাত ক্যালকুলেটর’। সেখান থেকে সহজেই স্বর্ণ/রুপার ওপর যাকাত , ক্যাশ টাকা বা ব্যাংকে থাকা অর্থের ওপর যাকাত , বিনিয়োগ/তহবিল/শেয়ারের ওপর যাকাত , ব্যবসার ওপর যাকাত ইত্যাদি বিভিন্ন মানদণ্ডের ওপর গ্রাহক যাকাতের পরিমাণ হিসাব করতে পারছেন। এমনকি ঋণ বা দায় থাকলে সেটিও হিসাব-নিকাশ করে মোট প্রদেয় যাকাতের পরিমাণ বের করা যায় এ ক্যালকুলেটরের মাধ্যমে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ