ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন

রমজান মাসজুড়ে বিকাশ অ্যাপে মিলছে ইফতার-সাহরির সময়সূচি

পবিত্র রমজান মাসজুড়ে বিকাশ অ্যাপে মিলছে ইফতার-সাহরির সময়সূচি থেকে শুরু করে জাকাত ক্যালকুলেটর, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে জাকাত দেয়ার সুযোগ, স্বাস্থ্য সচেতনতার পরামর্শ, রমজান ও ঈদ উপলক্ষে কেনাকাটায় বিকাশের অফারসহ প্রয়োজনীয় নানা তথ্য।

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ তাদের কোটি গ্রাহকের জন্য রমজান মাসের এ প্রয়োজনীয় তথ্য ও সেবাগুলোকে বিকাশ অ্যাপেই পাওয়ার সুযোগ করে দিয়েছে।

বিকাশ অ্যাপের ‘রমজানে প্রতিদিন’ অংশে গ্রাহকরা পাচ্ছেন প্রতিদিনের সাহরি ও ইফতারের সময়সূচি এবং কাউন্টডাউন, রমজানে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পরামর্শ, জাকাত ক্যালকুলেটর, বিকাশের মাধ্যমে জাকাত গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম এবং অনুমোদিত সেসব প্রতিষ্ঠানে জাকাত দেয়ার সুবিধাও।

এছাড়া ঈদের কেনাকাটা, রেস্টুরেন্ট, হেলথ কেয়ারসহ রমজান উপলক্ষে বিকাশের সব অফার একসঙ্গে দেখতে পারছেন ‘বিকাশ অফারে স্বস্তির রমজান’ ব্যানার থেকে।

‘জাকাত ক্যালকুলেটর’ থেকে গ্রাহকরা জাকাত দেয়ার জন্য প্রয়োজনীয় হিসাব-নিকাশ সম্পন্ন করতে পারছেন খুব সহজেই। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানে জাকাত দেয়া যায়, সেগুলোতে সরাসরি জাকাত দিতে পারছেন বিকাশের পেমেন্ট গেটওয়ের মাধ্যমেই।

বর্তমানে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, অভিযাত্রিক ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, ঢাকা আহ?ছানিয়া মিশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ফুড ফর অলুখুকুমনি ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ ও মাস্তুল ফাউন্ডেশনে জাকাত দিতে পারছেন বিকাশ গ্রাহকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ