করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটার প্রেক্ষিতে ২০২১ অর্থবছরে বাংলাদেশের দারিদ্র্য হার হ্রাস পেয়েছে ১১ দশমিক ৯ শতাংশ। যা ২০২০ অর্থবছরে ছিল ১২ দশমিক ৫ শতাংশ।
‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট-রিকোভারি অ্যান্ড রেসিলিয়েন্স আমিড গ্লোবাল আনসারটেইনটি’ শিরোনামে বিশ্বব্যাংকের একটি নতুন রিপোর্ট ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে গতকাল বুধবার (১৩ এপ্রিল) প্রকাশ করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, কোভিড-১৯ মহামা পরিস্থিতি থেকে বাংলাদেশ দৃঢ়ভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার অর্জন করা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অনিশ্চয়তার প্রেক্ষিতে বিশ্ব বাজারে মূল্যস্ফীতি মোকাবিলা করতে হচ্ছে।
২০২১-২০২২ অর্থবছরের প্রথমার্ধে শক্তিশালী প্রবৃদ্ধির ফলে বাংলাদেশের উৎপাদন ও সার্ভিস সেক্টর ঘুরে দাঁড়িয়েছে। মধ্য মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি হার জোরালো থাকবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাজারে চাপ তৈরি হচ্ছে।
বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, মহামারি পরিস্থিতিতেও শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটার কারণে ২০২১ অর্থবছরে বাংলাদেশের দারিদ্র্য হার হ্রাস পেয়েছে ১১ দশমিক ৯ শতাংশ; যা ২০২০ অর্থবছরে ছিল ১২ দশমিক ৫ শতাংশ।



















