ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন

সোনার দাম ভরিতে বাড়লো ১৭৫০ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বুলিয়ান মার্কেটে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ৮৪৯ টাকা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ