ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২:২৬ পূর্বাহ্ন

পোল্যান্ডে ইউক্রেন সীমান্তবর্তী শহরে যাচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার পোল্যান্ডের জেসোভ শহর সফর করবেন। শহরটির অবস্থান ইউক্রেন সীমান্তের কাছে। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

চলমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন জানানোর অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ইউরোপ সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে ব্রাসেলসে ন্যাটোসহ কয়েকটি বৈঠকে যোগ দিয়েছেন তিনি। এবার সফরের দ্বিতীয় ধাপে শুক্রবার পোল্যান্ডে যাচ্ছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেনের সফর সম্পর্কে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরবর্তী জোসোভ শহরে বাইডেনকে স্বাগত জানাবেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার গোলা হামলা থেকে বাঁচতে পোল্যান্ডে আশ্রয় নেয়া লাখো ইউক্রেনীয় নাগরিককে পোলিশ সরকার কীভাবে সামাল দিচ্ছে, সে ব্যাপারেও শুনবেন বাইডেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ