ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশ্বে গতদিনের চেয়ে মৃত্যু-শনাক্ত কমেছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ৮০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৫৫৬ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জন।

আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৩ লাখ। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৭ লাখ ৮৮ হাজার ১১৩ জনে। সোমবার (২১ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষে সব তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৭০৮ জন এবং মারা গেছেন ৩২৭ জন। দেশটিতে এ পর্যন্ত ৯৩ লাখ ৭৩ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১২ হাজার ৪২৮ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৩৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৫ লাখ ৮২ হাজার ৬৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৪৯২ জনের।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ২১৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ৪৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ২৬১ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন, সংক্রমিত হয়েছেন ৭০২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৮ হাজার ৫৪৩ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ৫১৬ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ৮৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১৪ লাখ ১০ হাজার ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৯৩ হাজার ৯৩৩ জন মারা গেছেন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ২৪ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৮৩ হাজার ২৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৭ হাজার ৪৩২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮১ জন এবং মারা গেছেন ৮৫ জন। একই সময়ে ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ৯৩ জন। ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২২ জন এবং মারা গেছেন ১৩৯ জন।গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ৩০ জন। জাপানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৭৩৩ জন এবং মারা গেছেন ১২৬ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফিলিপাইনে ২৪০ জন, হংকংয়ে ২৪৬ জন, আর্জেন্টিনায় ১১ জন, ইরানে ৬০ জন, মালয়েশিয়ায় ৭১ জন, চিলিতে ৭৮ জন এবং থাইল্যান্ডে ৮৪ জন এবং মেক্সিকোতে ১৪১ জন মারা গেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ