ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ৩:৪০ পূর্বাহ্ন

সবজির বাজারে আগুন, বেড়েছে পেঁয়াজের দাম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে ১৫ টাকা বেড়ে পেঁয়াজের দাম আবার ৬০ টাকায় উঠেছে। এর সঙ্গে চড়াদামে বিক্রি হচ্ছে সবধরনের সবজি। তবে অপরিবর্তিত রয়েছে ডিম, মাছ ও মুরগির দাম।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার সুত্রে জানা গেছে, ব্যবসায়ীরা এখন সব থেকে বেশি দামে বিক্রি করছেন বরবটি। এ সবজিটি কিনতে ক্রেতাদের কেজিপ্রতি ব্যয় করতে হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা। তবে একপোয়া কিনলে গুনতে হচ্ছে ৪০ টাকা।

কেজি একশ টাকার ওপরে বিক্রি হচ্ছে আরও দুটি সবজি। এর মধ্যে বাজারে নতুন আসা ঢেঁড়শের কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। আর ভালো মানের করলার কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। তবে নিম্নমানের করলা কোথাও কোথাও ৫০ টাকা কেজি পাওয়া যাচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ