ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন

রাশিয়ার হামলায় ইউক্রেনে প্রাণ হারালেন দুই ফুটবলার

রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই ফুটবলার নিহত হয়েছেন। নিহত দুজন হলেন- ভিতালি সাপিলো ও দিমিত্র মার্টিনেনকো। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। এর ফলে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্রীড়াঙ্গনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। নিহত সাপিলোর বয়স ছিল ২১ ও মার্টিনেনকোর ২৫। সাপিলো ইউক্রেনের দ্বিতীয় বিভাগের দল কারপাতি লেভিভের যুব খেলোয়াড় ছিলেন।

তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে যুদ্ধ করার সময় নিহত হয়েছেন। আর এফসি গোস্তোমেলের সৌখিন ফুটবলার মার্টিনেনকো নিহত হন নিজের ফ্ল্যাটে। কিয়েভে রাশিয়ার বোমা হামলায় নিজের ফ্ল্যাটে অবস্থান করছিলেন তিনি। সেই বোমার আঘাতে মা-সহ নিহত হয়েছেন তিনি। দুই ফুটবলারের নিহতের ঘটনায় শোক জানিয়েছে সংস্থাটি। ফিফপ্রো বলেছে, দুই তরুণ ইউক্রেনীয় ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্র মার্তিনেনকোর পরিবার বন্ধু ও সতীর্থদের পাশে আছি আমরা। যা এই যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি। তাদের আত্মা শান্তিতে থাকুক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ