দিনাজপুর জেলার হিলিতে আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। দুদিনের ব্যবধানে পাইকারিতে মসলাপণ্যটির বাজারদর বেড়েছে ১২ টাকা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ টাকা। এদিকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও তা নিম্নমুখী।
হিলির কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দেশীয় পেঁয়াজ দুদিন আগেও ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। খুচরা বাজারে যেসব পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হয়েছিল, তা বর্তমানে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।


















