ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১:০০ পূর্বাহ্ন

বিপিএল: ঢাকার জন্য নতুন স্পন্সর বেছে নিয়েছে বিসিবি

বিপিএল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বরাবরই বলে এসেছেন, আমরা মালিকানা ও স্পন্সর খুজে বেড়াচ্ছি। আশা করছি পেয়ে যাবো। না পেলেও সমস্যা নেই। বোর্ডের অর্থায়ন ও ব্যবস্থাপনায় এবার বিপিএলে খেলবে ঢাকা।

ওদিকে আবার অন্য গুঞ্জন আছে ক্রিকেট পাড়ায়। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন যে দলে, তাদের আবার স্পন্সরের অভাব হয় নাকি? দেশের ক্রিকেটে তারাই সুপার স্টার। তাদের তারকা মূল্যই তো অনেক।

সবারই ধারণা ছিল, এ তিন নামী দামি তারকার আকর্ষণে ছুটে আসবে স্পন্সর। কাজেই বিপিএল শুরুর আগেই হয়তো টিম স্পন্সর হয়ে যাবে ঢাকার। গত কদিন ক্রিকেট পাড়ায় এমন গুঞ্জনই শোনা গেছে। সে গুঞ্জন সত্য। অবশেষে ঢাকার টিম স্পন্সর নির্ধারণ হয়ে গেছে।

বোর্ডের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দেশের বেশ কয়েকটি নামী প্রতিষ্ঠান ঢাকার স্পন্সর হতে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ঢাকার মূল স্পন্সর হিসেবে মিনিস্টার গ্রুপকে বেছে নিয়েছে বিসিবি। এর বাইরে ফুডপান্ডা এবং নগদও থাকছে সহযোগী স্পন্সর হিসেবে।

তবে সূত্র জানিয়েছে এই তিন প্রতিষ্ঠান স্পন্সর হলেও, ঢাকার মূল মালিকানাটা বোর্ডের হাতেই থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ