নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংস এখনো শেষ হয়নি বাংলাদেশের। এরই মধ্যে ১৫৬ ওভার খেলে ফেলেছে মুমিনুল হকের দল। এতে এশিয়ার বাইরে সবচেয়ে বেশি ওভার খেলার রেকর্ড গড়েছে বাংলাদেশ। সবমিলিয়ে এটি টাইগারদের পঞ্চম দীর্ঘতম ইনিংস। এশিয়ার বাইরে পরে ব্যাট করে বাংলাদেশের লিড নেয়ার ঘটনাও প্রথম ঘটলো।
এর আগে এশিয়ার বাইরে বাংলাদেশের দীর্ঘতম ইনিংস ছিল নিউজিল্যান্ডের বিপক্ষেই। ২০১৭তে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১৫২ ওভার খেলে বাংলাদেশ। সেবার সাকিব আল হাসানের ২১৭ ও মুশফিকুর রহীমের ১৫৯ রানের ইনিংসে ৫৯৫/৮ তোলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় মুশফিকরা। শেষ পর্যন্ত ম্যাচটা ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
টেস্টে বাংলাদেশের দীর্ঘতম ইনিংস
১৯৬ ওভার বনাম শ্রীলঙ্কা, গল ২০১৩
১৭৩ ওভার বনাম শ্রীলঙ্কা, পাল্লেকেলে ২০২১
১৬০ ওভার বনাম জিম্বাবুয়ে, ঢাকা ২০১৮
১৫৮.৫ ওভার বনাম জিম্বাবুয়ে, খুলনা ২০১৪
১৫৬* ওভার বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ২০২২



















