ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

প্রথমবারের মতো নারীপ্রধান পেলো জাপানের শ্রমিক ইউনিয়ন

জাপানের শ্রমিক ইউনিয়ন রেঙ্গো প্রথমবারের মতো নারীপ্রধান পেল। গত মাসে সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব নেন তোমোকো ইয়োশিনো। খবর এপির।

জাপানের শক্তিশালী এ শ্রমিক সংগঠনের সদস্য সংখ্যা ৭০ লাখ। সে হিসাবে এ বিপুল সংখ্যক শ্রমিকের প্রতিনিধিত্ব করবেন ৫৫ বছর বয়সী নতুন এ নারী নেতা।

তোমোকো ইয়োশিনো বলেছেন যে, যদিও জাপানে নারী ক্ষমতায়নের গতি খুব ধীর। তবে এক্ষেত্রে সহায়তায় কাজ করবেন তিনি। পাশাপাশি মজুরি ও কাজের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করতেও তিনি সচেষ্ট থাকবেন। তিনি বলেন, এখন থেকে রেঙ্গোর সব কাজ হবে লিঙ্গসমতা ও বৈচিত্র্যভিত্তিক।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তালিকায় ১৫৬টি দেশের মধ্যে লিঙ্গ ব্যবধান সূচকের তালিকায় চলতি বছর জাপানের অবস্থান ১২০তম। এ থেকে উত্তরণের জন্য কাজ করার কথাও জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের নতুন প্রধান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ