ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

ভারতে হলদিয়া পেট্রোকেমিক্যালে ন্যাপথা স্টোরেজ  ট্যাঙ্কে বিধ্বংসী আগুন

হলদিয়া পেট্রোকেমিক্যালে ন্যাপথা স্টোরেজ ট্যাঙ্কে আগুন। আজ , দুপুর ৩টে ১০ নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওখানে শাটডাউনের কাজ চলছিল। ১আগস্ট থেকে পেট্রোকেমিক্যালে সমস্ত ইউনিট শাটডাউন করা হয়েছে। প্রায় ৫হাজার শ্রমিক কাজ করছে। ন্যাপথা ক্র্যাকার প্ল্যান্ট থেকে ১০০ মিটার দূরে রয়েছে ওই ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কে কত পরিমান ন্যাপথা ছিল তা এখনও জানা যায়নি। বিধ্বংসী আগুনে চারিদিকে ধোঁয়ায় ঢেকে যায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ