ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন

ভারতীয় কোম্পানির কাছে পন্য রফতানি: এমএল ডাইংয়ের আয় হবে ৭১ কোটি টাকা

ভারতীয় কোম্পানি এএমজে ন্যারো ফ্যাব্রিকস প্রাইভেট লিমিটেডের কাছে ৫০ লাখ পাউন্ড ডায়েড ইয়ার্ন রফতানি করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং লিমিটেড। আর এ প্রকল্প থেকে কোম্পানিটির ৭১ কোটি ৪০ লাখ টাকা আয় হবে বলে কোম্পানি জানিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) থেকে কোম্পানি দুটির চুক্তি সম্পর্কে জানতে চাইলে এ তথ্য জানায় এমএল ডাইং।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানিটি দুটির মধ্যে ৫০ লাখ পাউন্ড ডায়েড ইয়ার্ন বিক্রির বিষয়ে চুক্তি সই হয়েছে। তবে তা থেকে কি রকম মুনাফা হবে তা উল্লেখ্য করা হয়নি। এ বিষয়ে ডিএসই থেকে জানতে চাওয়া হলে কোম্পানি আজ তা ডিএসইকে জানায়।

কোম্পানিটি ডিএসইকে জানায়, এএমজে ন্যারো ফ্যাব্রিকস প্রাইভেট লিমিটেডের কাছে ৫০ লাখ পাউন্ড ডায়েড ইয়ার্ন রফতানি করলে এমএল ডাইংয়ের ৭১ কোটি ৪০ টাকা মুনাফা হবে। এই প্রকল্প থেকে মোট রেভিনিউয়ের ২৮ থেকে ৩০ শতাংশ আসতে পারে। এছাড়া মোট মুনাফার ৫ কোটি ৬০ লাখ টাকা বা ২৭ শতাংশ আসতে পারে বলে কোম্পানিটি আশা করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ