ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১:২৩ পূর্বাহ্ন

করোনায় প্রাণ গেলো সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছোট ভাইয়ের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছোট ভাই ও বিএনপি নেতা ইশরাক হোসেনের চাচা আনোয়ার হোসেন উজ্জল (৬৩)(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৬ জুন) বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের ইমপ্লাস হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২০ জুন শনিবার করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর সময়ে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন।

ব্রাদার্স ইউনিয়নের ফুটবল সংগঠক হিসেবে দীর্ঘদিন জড়িত ছিলেন তিনি। পরে বাফুফের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হন। তার মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন