ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৭:২৫ অপরাহ্ন

ইউক্রেনের মলে হামলায় নিহত বেড়ে ১৬

সোমবার মধ্য ইউক্রেনের ক্রেমেনচুকে একটি শপিং মলে হামলা চালায় রাশিয়ার সেনা। মলটির উপর বোমাবর্ষণ করা হয়। ঘটনায় প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার সকালে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিহতদের প্রায় সকলেই বেসামরিক ব্যক্তি।

ঘটনায় সব মিলিয়ে ৫৯ জন আহত হয়েছেন। তার মধ্যে ২৫ জনকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। গোটা মলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বসংস্তূপের নীচে আরও কেউ আটকে আছেন কি না, দেখা হচ্ছে। ঘটনাস্থলে মনোবিদেরাও পৌঁছেছেন। আহতদের সঙ্গে কথা বলছেন তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ