ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৬:০১ অপরাহ্ন

নিউইয়র্কে ইলেকট্রনিক পণ্য মেরামত আইন পাস

কয়েক বছরের লড়াইয়ের পর অবশেষে নিউইয়র্ক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো অঙ্গরাজ্য, যেখানে ইলেকট্রনিক পণ্য মেরামত আইন পাস করা হয়েছে। এটি শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রজুড়েই ক্রেতা ও স্বাধীন মেরামতের দোকানগুলোর জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন, এ পদক্ষেপ ভোক্তা ও ইলেকট্রনিক পণ্যের নির্মাতাদের মধ্যে ক্ষমতায় একটি ভারসাম্য নিয়ে আসবে। খবর দ্য ভাইস।

সম্প্রতি নিউইয়র্কের সিনেটে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে ৫৯-৪ ভোটে এ-সংক্রান্ত বিলটি পাস হয়। পরে প্রতিনিধি পরিষদে আরো নিরঙ্কুশভাবে পাস হয়। এতে পক্ষে ভোট পড়ে ১৪৫টি, পক্ষান্তরে বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি। এটি এখন ফাইনাল হওয়ার জন্য গভর্নর ক্যাথে হচালের কাছে যাবে। বিলটি স্মরণকালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাস হওয়া সবচেয়ে বিস্তৃত ভোক্তা অধিকার আইন। এটি ভোক্তা ও ভোক্তা অধিকারসংশ্লিষ্ট গোষ্ঠীর তৃণমূলের দীর্ঘদিনের প্রচারণার ফল।

ডিজিটাল ফেয়ার রিপেয়ার আইন নামে আইনটি সব ভোক্তার ইলেকট্রনিস পণ্য কভার করে। সেই সঙ্গে কোম্পানিগুলোকে মেরামতের যন্ত্রাংশ এবং সরঞ্জাম বিক্রি করতে এবং গ্রাহকদের ‘ন্যায্য এবং যুক্তিসংগত শর্তে’ মেরামতের ডকুমেন্টেশন সরবরাহ করতে হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ