ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

৪ কর্মদিবস পর উত্থান পুঁজিবাজারে

টানা চার কর্মদিবস পর উত্থানে ফিরেছে পুঁজিবাজারে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৬০৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৪০ কোটি ৬৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে  ৫৬৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, দর কমেছে ১৩৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৯৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ