মার্কিন যুক্তরাষ্ট্রের ৬১ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। গতকাল সোমবার (৬ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ রাজনীতিক, জনপ্রতিনিধি এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমবর্ধমান মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৬১ জনের তালিকায় যুক্তরাষ্ট্রের একাধিক মন্ত্রী ছাড়াও দেশটির বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নাম রয়েছে। এছাড়া তালিকায় হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক কেট বেডিংফিল্ড এবং নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংসের নামও রয়েছে।


















