ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ন

ইন্টেলের সিলিকন হাইভ অধিগ্রহণ

মোবাইল ডিভাইস বাজারে মনোযোগ বৃদ্ধির অংশ হিসেবে সিলিকন হাইভ অধিগ্রহণ করেছে ইন্টেল। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা জায়ান্টটি। খবর স্ল্যাশগিয়ার।

স্মার্টফোন, মিডিয়া হাব ও অন্যান্য ক্ষুদ্রাকৃতির ডিভাইসের জন্য চিপসেট বানানোয় বিশেষ সুনাম রয়েছে সিলিকন হাইভের। ট্যাবলেট ডিভাইসের জন্য ইন্টেল অ্যাটম নিয়ে এলেও স্মার্টফোন খাতে বেশি সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম চিপ নির্মাতা কোম্পানিটি। তাছাড়া আর্ম ও এনভিডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানির চেয়ে ইন্টেল অ্যাটম আকারে অনেক বড়, বেশি চার্জ খায় এবং অনেক ব্যয়বহুল।

সিলিকন হাইভের সিইও অতুল সিনহা বলেন, ইন্টেলের সঙ্গে অ্যাটম প্রসেসরভিত্তিক সিস্টেম অন আ চিপ (সক) তৈরিতে বিশেষ মনোযোগ দিতে যাচ্ছি আমরা।

সিলিকন হাইভ অধিগ্রহণে ইন্টেল কী পরিমাণ অর্থ ব্যয় করছে, এ তথ্য নিশ্চিত করেনি কোনো পক্ষ। আশা করা হচ্ছে, সব বিষয় অনুমোদনের পর এ নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ