ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

মেসেঞ্জারে যেভাবে চ্যাট মিউট করবেন

এই মুহূর্তে যোগাযোগের অন্যতম মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার। বিশ্বের যে কোনো স্থান থেকে সহজ যোগাযোগের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ এটি। মেসেঞ্জারে চ্যাট করা খুবই জনপ্রিয়। অনেক সময় অযথা চ্যাটিং বা কলের কারণে বিরক্তির কারণও ঘটে। ফলে অনেক সময় চ্যাট মিউট করে রাখতে হয়। জানুন কীভাবে মেসেঞ্জারের চ্যাট মিউট করে রাখবেন।

ফেসবুক মেসেঞ্জারে চ্যাট মিউট করার উপায়-

প্রথমে স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার ওপেন করুন। এবার যে চ্যাট মিউট করতে চান সেটা ট্যাপ করে হোল্ড করুন। এখন এখান থেকে মিউট অপশন সিলেক্ট করে নিন। এরপর যে সময়ের জন্য চ্যাট মিউট রাখতে চান তা সিলেক্ট করে নিন। ১৫ মিনিট, ১ ঘণ্টা, ৮ ঘণ্টা, ২৪ ঘণ্টা ও যতক্ষণ তা পর্যন্ত আপনি পরিবর্তন করছেন তত সময়ের জন্য কোন চ্যাট মিউট করার সুযোগ দেয় ফেসবুক মেসেঞ্জার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ