ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

লকডাউনে পার্টি করে জরিমানার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনাবিধি লঙ্ঘন করে পার্টি করার জন্য জরিমানা গুণতে হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অর্থমন্ত্রী ঋষি সুনককে! তাদের বিরুদ্ধে অভিযোগ, করোনা পরিস্থিতিতে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ ভেঙে পার্টির আয়োজন করেছিলেন তারা। খবর আনন্দবাজার অনলাইনের।

মঙ্গলবার ব্রিটেনের সরকারি বিবৃতিতে বলা হয়, কোভিডবিধি ভাঙার অভিযোগে বরিসের স্ত্রী ক্যারি সাইমন্ডসের বিরুদ্ধেও তদন্ত করছে লন্ডন পুলিশ। করোনা রুখতে দীর্ঘ দুই বছর লকডাউন বিধি জারি ছিল পুরো ব্রিটেনে। কিন্তু সেই লকডাউন চলাকালীনই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টির আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে অন্তত তিনটিতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন।

তদন্তে ১২টি পার্টি আয়োজনের অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে সে দেশের পুলিশ। একাধিক পার্টিতে হাজির ছিলেন অর্থমন্ত্রী ঋষিও। যদিও বরিস প্রকাশ্যে কখনও পার্টি আয়োজনের কথা স্বীকার করেননি। এ পরিস্থিতিতে মঙ্গলবারের সরকারি বিবৃতির পর প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর ইস্তফার দাবি তুলেছে বিরোধী লেবার পার্টি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ