ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন

উন্মোচিত হয়েছে রিয়েলমি ৯ স্মার্টফোনের ফোরজি সংস্করণ

নাইন সিরিজে বেশকিছু নতুন স্মার্টফোন বাজারে উন্মুক্ত করেছে চীনের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান রিয়েলমি। সম্প্রতি ভারতের বাজারে সর্বশেষ ডিভাইস হিসেবে নাইন স্মার্টফোনটির ফোরজি সংস্করণ উন্মোচন করা হয়েছে।

ডিজাইনের দিক থেকে রিয়েলমি নাইন ফোরজি অন্যান্য স্মার্টফোনের মতোই। তবে এতে ফ্ল্যাট ব্যাক প্যানেল ও কার্ভড এজ দেয়া হয়েছে। স্মার্টফোনটির পেছনে রিপল হলোগ্রাফিক ডিজাইন রয়েছে। কোনো একটি কোণ থেকে এতে আলো পড়লে বিভিন্ন প্যাটার্ন তৈরি হয়। ডিভাইসটিতে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল ও একটি এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে। স্মার্টফোনটির ওজন ১৭৮ গ্রাম।

স্মার্টফোনটিতে সরু বেজেলের ৬ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড ফুল এইচডিপ্লাস ডিসপ্লে রয়েছে। এতে সর্বোচ্চ ৯০ হার্টজের রিফ্রেশ রেট ও ৩৬০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার নিটস পিক। ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। যেটি ব্যবহারকারীর হার্ট রেট পরিমাপে সক্ষম।

রিয়েলমি ৯ ফোরজি স্মার্টফোনে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিকস প্রসেসিংয়ের জন্য অ্যাড্রেনো ৬১০ চিপ রয়েছে। ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইউএফএস ২.২ ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডায়নামিক র‌্যাম ফিচার থাকায় ব্যবহারকারীরা ৫ জিবি পর্যন্ত র‌্যাম বাড়াতে পারবে। অপারেটিং সিস্টেম হিসেবে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ এবং রিয়েলমি ইউআই ৩.০ দেয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ