গেমারদের চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশের বাজারে নতুন গেমিং স্মার্টফোন নিয়ে এসেছে সিম্ফনি। সিম্ফনি আই৮০ নামে দেশের সব আউটলেটে স্মার্টফোনটি কেনা যাবে।
সিম্ফনির নতুন স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১-এর গো এডিশন ব্যবহার করা হয়েছে। এতে ৬ দশমিক ৯ ইঞ্চির ভি নচ ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ৭২০X১৫৬০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি ২৮২ পিপিআই।
সিম্ফনি আই৮০ স্মার্টফোনটিতে ২ গিগাহার্টজের শক্তিশালী ১২ ন্যানোমিটার প্রসেসর ও ইউনিসকের টাইগার সিরিজের গেমিং চিপসেট টি৩১০ দেয়া হয়েছে। গ্রাফিকস প্রসেসিং ইউনিট হিসেবে এতে পাওয়ারভিআরের জিই৮৩০০ চিপ রয়েছে।
মিড হাই ডিমান্ডিং গেমগুলো স্বাচ্ছন্দ্যে খেলার জন্য এতে ২ জিবি ডিডিআরফোর র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
সিম্ফনির গেমিং স্মার্টফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। প্রথমেই ২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেলের প্রাইমারি এবং এরপর ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য স্মার্টফোনটিতে ডিসপ্লে ফ্ল্যাশসমৃদ্ধ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ডিভাইসটিতে স্যামসাং সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা বিভিন্ন ফিচারের মথ্যে এআই, পোর্ট্রেট মোড, প্যানোরামা, স্লো-মোশন, ওয়াটার মার্ক, এনহান্সড লো লাইট ফটো, বার্স্ট, কিউ আর কোড, ফেইস বিউটি, টাইম ল্যাপস, ইন্টারভাল, এইচডিআর, ফ্ল্যাশ লাইট, অডিও নোট ইত্যাদি উল্লেখযোগ্য।


















