ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫, আক্রান্ত ২৯৬০

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৬০ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার। মারা যাওয়া ২৬ জন পুরুষ ও ৯ জন নারী।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস মৃত্যুপুরীতে পরিণত করেছে গোটা বিশ্বকে। গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৫৭ হাজার প্রায়। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি দুই লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ