ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

রুদ্ধশ্বাস লড়াই শেষে পর্তুগাল জিতল ২-১ গোলে

্রি্য়াল মাদ্রিদে দুজনে একসঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করেছেন প্রায় ৬ বছর। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ দুজনে আজ মুখোমুখি শেষ বারের মতো। বিশ্বকাপের শেষ ৩২-এ আজ নামছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। সেই লড়াইয়ে আজ রোনালদো-মদ্রিচদের একজনের বিশ্বকাপ যাত্রা শেষ হচ্ছে।

রুদ্ধশ্বাস লড়াই শেষে পর্তুগাল জিতল ২-১ গোলে
চতুর্থ অফিসিয়াল যখন ১০ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন, তখন মনে হচ্ছিল খেলাটা বুঝি যোগ করা সময়ে যাচ্ছেই! দুই দলই যে ১-১ গোলে সমতায় ছিল!

কিন্তু সেই অতিরিক্ত সময়ে কী থেকে কী হয়ে গেল! পর্তুগাল গোল করে এগিয়ে গেল। এরপর ১০ মিনিট পেরিয়ে ১২ মিনিটে গিয়ে ক্রোয়েশিয়া সমতা ফিরিয়েই ফেলেছিল। তবে অফসাইডে সে গোল বাতিল হলো শেষমেশ!

এরপরও একটা আক্রমণ করতে দেওয়া হয়েছে দুই দলকে। সেই যোগ করা সময় গিয়ে শেষ হয়েছে প্রায় ১৮ মিনিটে গিয়ে। শেষ বাঁশি বাজতেই পর্তুগিজ শিবিরে উল্লাস, কারণ দলের ২-১ গোলের জয় নিশ্চিত হয়ে গেছে তাতে! রোনালদোর দল চলে গেছে শেষ ১৬-তে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ