ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। কোম্পানিটি ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ম্যারিকো ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ১ কোটি ৮৬ লাখ, মেঘনা পেট ২ কোটি ৫৭ লাখ, এনসিসি ব্যাংক ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















