ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ন

পরিসংখ্যান বিবেচনা করে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন হারের পর টস জিতে আগে ব্যাটিং নেয়ায় সমালোচনার মধ্যে পড়েছেন তামিম। যদিও টাইগার অধিনায়ক জানিয়েছেন, পরিসংখ্যান বিবেচনা করেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এখন অনেক মন্তব্য আসবে, টস জিতে আমরা আগে বোলিং না নিয়ে ব্যাটিং নিয়েছি। আমি টসের সময় বলেছিলাম, এখানে আমার খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই।

আমরা পরিসংখ্যানের ওপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নিয়েছি। পরিসংখ্যান বলছে আগে ব্যাট করে এখানে অনেক ম্যাচ জিতেছে।’

সর্বশেষ ১০ বছরে জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারাস স্টেডিয়ামে ওয়ানডেতে আগে ব্যাট করা দল জিতেছে ৫টি ম্যাচে। আর পরে ব্যাট করা দলই জয় পেয়েছে ৭ ম্যাচে।

পরিসংখ্যান যাই বলুক তামিম অবশ্য এই ম্যাচে ব্যর্থতার জন্য ব্যাটারদেরই দোষারোপ করেছেন। বাংলাদেশ অধিনায়কের ধারণা, প্রোটিয়াদের মাটিতে খুব বেশি ম্যাচ না খেলার অভিজ্ঞতার কারণ এমন হয়েছে। তামিম মনে করেন প্রথম ১০ ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে প্রোটিয়ারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ