প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচ জিতলেই ইতিহাস। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতবে টাইগাররা। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জোহানেসবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তামিম ইকবালের দল। এর আগে সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয় পায় বাংলাদেশ।


















