ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

পোল্যান্ড আইন করতে যাচ্ছে ইউক্রেনিয়ানদের জন্য

পোলিশ সীমান্ত রক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, ইউক্রেন থেকে যুদ্ধের কারণে ১২ লাখ মানুষ পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। শুধুমাত্র সোমবারই এক লাখ ৪১ হাজার ৫০০ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে বলে তারা জানিয়েছে।

ইউক্রেন থেকে যারা বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছেন, তাদের ৯০ শতাংশই নারী ও শিশু। একটি গবেষণায় জানা গেছে, এদের ৪০ শতাংশ পোল্যান্ড থেকে অন্যান্য দেশে আশ্রয়ের সন্ধানে চলে গেছেন। পোল্যান্ডে আগে থেকেই বহু ইউক্রেনিয়ান বসবাস করেন। এখন তাদের সঙ্গে বসবাসের জন্য আরও অনেক ইউক্রেনিয়ান আসছেন।

হাজার হাজার পোলিশ নাগরিক ইউক্রেনিয়ানদের তাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। এই বাড়তি খরচ বহন করার জন্য একটি বিল নিয়ে মঙ্গলবার আলোচনা করতে যাচ্ছে পোল্যান্ডের পার্লামেন্ট। এই আইনে ইউক্রেনিয়ানদের পোল্যান্ডে ১৮ মাসের জন্য বসবাস, স্বাস্থ্যসেবা এবং সন্তানদের বিনামূল্যের শিক্ষার সুযোগ প্রস্তাব করা হয়েছে। সূত্র: বিবিসি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ