ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশ রপ্তানি বাড়াতে চায় আফ্রিকায়

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্ভাব্য বাজার চিহ্নিত করতে সম্মত হয়েছে বাংলাদেশ এবং মিশর। বুধবার কায়রোতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং মিশরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নেভিন গামিয়ার মধ্যে বৈঠকের সময় এ বিষয়ে কথা বলা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার আফ্রিকা অঞ্চলে রপ্তানি বাড়াতে পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ডি-৮-এর অধীনে উভয় দেশই (বাংলাদেশ ও মিশর) সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যের সুবিধার্থে কাজ করছে।

একই দিনে শাহরিয়ার আলম কায়রোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলের সিইও ইঞ্জিনিয়ার ইয়াহিয়া জাকিরের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।

সিইও ইয়াহিয়া জাকির এ সময় বাংলাদেশি উদ্যোক্তাদের সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আমন্ত্রণ জানান। জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি বিনিয়োগকারীরা সুয়েজ খালের উপযুক্ত এলাকায় বিনিয়োগ করতে পারে।

মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী এডি খালেদ আল-আনানির সঙ্গে পৃথক বৈঠকে শাহরিয়ার আলম ঢাকা-কায়রো সরাসরি বিমান যোগাযোগ চালু করায় আনন্দ প্রকাশ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ