ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন

ত্রিপুরার সঙ্গে চালু হচ্ছে ঢাকা-চট্টগ্রাম ফ্লাইট

ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বিমানপথে যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে আগামী কয়েক মাসের মধ্যে এ দুই রুটে ফ্লাইট চলাচল শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

ত্রিপুরার জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে আগরতলা-ঢাকা এবং আগরতলা-চট্টগ্রাম আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। এই রুটে ফ্লাইট চালাতে ইচ্ছুক বেসরকারি বিমান সংস্থাগুলোর কাছে শিগগিরই দরপত্র পাঠাবে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

শনিবার এক টুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, অবশেষে ঢাকা ও চট্টগ্রামের সাথে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালু করতে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর প্রস্তুত। ত্রিপুরার জনগণের স্বপ্ন পূরণের এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

আগামী ছয় মাসের মধ্যে মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা শুরু হবে বলে আশা করছেন সঞ্জয় মিশ্র। এমবিবি বিমানবন্দরের পরিচালক রাজিব কাপুর বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এমবিবি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে কথা বলেছেন।

‘এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা ঠিক কখন চালু হবে সে বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে আমরা ফ্লাইট চালু করার জন্য প্রস্তুত।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৪ জানুয়ারি নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন। এই ভবনে আন্তর্জাতিক যাত্রীদের সেবা দেওয়ার জন্য কাস্টমস থেকে অভিবাসন এবং আগমন ও প্রস্থানের জন্য পৃথক সুবিধা রয়েছে।

সূত্র: পিটিআই

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ