ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন

ই-কমার্স খাতকে জবাবদিহিতায় আনতে ‘ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন’ চালু

অনলাইনে ব্যবসায় প্রতারণা ঠেকাতে ই-কমার্সকে আইনী কাঠামোর মধ্যে আনার কাজ শুরু করেছে সরকার। ইতিমধ্যেই চালু হয়েছে ‘ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন’ ডিবিআইডি। আর এর মাধ্যমে এখাতে আস্থার সংকট কাটবে, নিশ্চিত হবে জবাবদিহিতা। এমনটাই আশা সংশ্লিষ্টদের।

গত কয়েক বছরে ই-কমার্স ব্যবসায় ব্যাপক প্রসার ঘটেছে। হাজারো উদ্যোক্তা অনলাইনে করছেন ব্যবসা। যার মধ্যে বেশিরভাগই ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং অ্যাপসভিত্তিক।

ডিজিটাল ব্যবসা বিকশিত হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণাও। কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের অবাস্তব ও লোভনীয় অফারের ফাঁদে পড়ে সর্বশান্ত এখন হাজার হাজার গ্রাহক।

পরিস্থিতি উত্তরণে গোটা ই-কমার্স খাতকে কঠোর জবাবদিহিতার মধ্যে আনতে চাচ্ছে সরকার। চেষ্টা চলছে খাতটিকে শক্তিশালী আইনী কাঠামোর মধ্যে আনার। যাতে গ্রাহকের অর্থ ঝুঁকিতে না পড়ে।

প্রথম ধাপে এটুআই প্রকল্পের সহায়তায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালনায় ‘ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন’ ডিবিআইডি নেয়ার অ্যাপ চালু হয়েছে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন উদ্যোক্তারা।

উল্লেখ্য, ই-কমার্সে দেশে দৈনিক লেনদেন প্রায় আড়াই হাজার কোটি টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ