ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

৭ মিনিটের চমকে শেষ আটে রিয়াল

এলচের মাঠে কঠিন এক পরীক্ষায় পাস করে গেলো রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকা ম্যাচটিতে অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে চরম বিপদে পড়েছিল কার্লো আনচেলত্তির দল।

১০ জনের দলে পরিণত হওয়ার পরপরই তারা গোলও হজম করে বসে। তবে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে ম্যাচটি নিজেদের করে নেয় রিয়াল।

বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে রোমাঞ্চকর এই লড়াইয়ে ২-১ গোলে জিতে কোপা দেল রের শেষ আটে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ