ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন

আগামীকাল চেন্নাইয়ে চালু হচ্ছে আইফোন নির্মাণ কারখানা

আগামীকাল চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই কারখানা। কর্মীদের নিম্নমানের খাবার পরিবেশন এবং খারাপ কর্মপরিবেশের কারণে ফক্সকন ইন্ডিয়া কয়েক সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছিল। খবর রয়টার্স।

 

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের শ্র্রিপেরুমবুদুর শহরে অবস্থিত ফক্সকনের এ কারখানায় ১৭ হাজার কর্মী কাজ করছে। নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হয়ে পড়ায় গত ১৮ ডিসেম্বর বন্ধ করে দেয়া হয়েছিল কারখানাটি।

 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের বরাতে স্থানীয় সংসদ সদস্যকে সেলভাপেরুনথাগাই জানান, বুধবার ৫০০ কর্মী নিয়ে কারখানা কার্যক্রম শুরু হবে।

 

কিছু ডরমিটরি ও আহার কক্ষে প্রয়োজনীয় মান অনুসরণ না করায় ফক্সকনের চেন্নাই কারখানাকে ‘অন প্রোবেশন’ চিহ্নিত করে অ্যাপল। অ্যাপলের এ লেভেল কোনো কারখানায় দেয়া হলে সেখানে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়। সরকারি কর্তাব্যক্তিরা জানান, ধীরে ধীরে কারখানা কার্যক্রম শুরু করতে চাচ্ছে ফক্সকন। তবে কবে থেকে পুরোদমে কারখানা চালু হবে তা জানা যায়নি।

 

 

চেন্নাই কারখানায় আইফোন ১২ নির্মাণ করে আসছিল ফক্সকন। ভারতের একমাত্র কারখানা হিসেবে পরীক্ষামূলকভাবে আইফোন ১৩ নির্মাণ করে আসছিল। ভারতের অ্যাপলের এমন আটটি সাপ্লায়ার কারখানা রয়েছে।

 

 

এশিয়ার ডেট্রয়েট হিসেবে পরিচিত তামিলনাড়ুতে বিভিন্ন বৈশ্বিক কোম্পানির কারখানা রয়েছে। এখানে বিএমডব্লিউ, ডেইমলার, হুন্দাই, নিশান ও রেনোঁর কারখানা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ