ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন

হাতে তিন সেলাই, ছিটকে গেলেন মাহমুদুল জয়

প্রথম ইনিংসে কী দারুণ ব্যাটিংই না করেছিলেন তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়। কিন্তু হাতের ইনজুরিতে আর এই সফরে ব্যাট হাতেই নামা হবে না তার।

বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়ের ডান হাতে তিনটি সেলাই লেগেছে। যে কারণে অন্তত ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

যার মানে দাঁড়ায় আগামী ৯ জানুয়ারি (রোববার) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলা হবে না ২১ বছর বয়সী এ ওপেনারের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ