ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

২০২১ সালের ব্যাংকসমূহের পরিচালন মুনাফা

করােনার কারণে ব্যাংকের পরিচালন মুনাফায়ও বড় ধাক্কা লেগেছিল। এ সময়ে বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা কমে গিয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ছাড়ে পরিচালন মুনাফার বড় পতন ঠেকাতে সক্ষম হয়েছে ব্যাংকগুলাে। শুক্রবার ব্যাংক হলিডে ছিল কিন্তু ঐ দিন সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার ও শুক্রবার মিলে ২০২১ সালের হিসাব-নিকাশ সম্পন্ন করেছে। ব্যাংকগুলাে।

২০২০ সালে ঋণের সুদ ৯ শতাংশ কার্যকর ও করােনার কারণে ব্যবসা কমায় পরিচালন মুনাফা কমেছিল বলে জানিয়েছেন। ব্যাংকের প্রধান নির্বাহীরা। কিন্তু ২০২১ সালে পরিচালন মুনাফায় অনেক ভালাে করেছে ব্যাংকগুলাে। বরাবরের মতাে এবারাে পরিচালন মুনাফায় শীর্ষে রয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ এবং সাড়ে ৩৭ শতাংশ হারে কর্পোরেট কর পরিশােধের পর ব্যাংকগুলাের নিট মুনাফার হিসাব হয়। ব্যাংকগুলাের অভ্যন্তরীণ সূত্র থেকে বেশ কয়েকটি ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। বেসরকারি খাতের বেশির ভাগ ব্যাংকেরই পরিচালন মুনাফায় ভালাে প্রবৃদ্ধি হয়েছে বলে জানা গেছে। যে সকল ব্যাংকের তথ্য এখনাে জানা যায়নি সেগুলাে পাওয়া মাত্রই আপডেট দেয়া হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২১ সাল শেষে ব্যাংকগুলাের মুনাফা (টাকা কোটিতে) তুলে ধরা হলাে-

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ