ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ২:১৮ পূর্বাহ্ন

হাসপাতাল ছাড়লেন সৌরভ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সাবেক ভারতীয় অধিনায়ক, ও বর্তমান বিসিসিআই সভাপতিকে এবার হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে এ বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

হাসপাতাল থেকে মুক্তি পেলেও করোনা থেকে মুক্তি মেলেনি এখনো। ফলে ঘরে ফিরে ঠিকই বন্দি হয়েই থাকতে হবে তাকে। হাসপাতালের বিভিন্ন সূত্র ধরে পিটিআই জানাচ্ছে, ‘বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে কোভিড-১৯ এর চিকিৎসা প্রদানের পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘরে ফিরে তিনি হোম আইসোলেশনে থাকবেন।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ