দেশের ১৭৬ জন ব্যবসায়ীকে ২০১৮ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-রফতানি) মনোনীত করেছে সরকার। দেশের রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের সিআইপি করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) নির্বাচিত ১৭৬ জন সিআইপি ব্যবসায়ীর তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।












