নতুন প্রধান কর্মকর্তা নিয়োদ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ পদে প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ মর্যাদা পাবেন।













