ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের সাথে বিদায় নিলো শ্রীলঙ্কা

শেষ মুহূর্তে ক্যারিবিয়ান টর্নেডো চালিয়েও দলকে জেতাতে পারলেন না হেটমায়ার। তার ঝড়ে কেবল পরাজয়ের ব্যবধানই কমেছে। সে সঙ্গে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে গতবারের চ্যাম্পিয়নদের।

এই ম্যাচে জয় পেলেও বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও। কারণ, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে তারা। জিতেছে কেবল দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে সেমিতে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে তাদের।

ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। হেটমায়ার ঝড়ে ১৬৯ রান পর্যন্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ২০ রানেই পরাজয় বরণ করলো ক্যারিবীয়রা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ