পুঁজিবাজারের উন্নয়নে ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)সব বিভাগীয় প্রধানরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিআই) সাক্ষর করেছেন।
সোমবার (২৫ অক্টোবর) সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে ২০২১-২২ অর্থ বছরের জন্য এ এপিআই সাক্ষর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টাবর) বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে কমিশনের সব বিভাগের নির্বাহী পরিচালকরা এ চুক্তি সাক্ষর করেন।
অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ শেয়ারবাজার। এই বাজার দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখা সম্ভব। এজন্য কমিশনের সব কর্মকর্তা-কর্মচারীদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে দেশের স্বার্থে নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে হবে।’



















