ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১:১২ অপরাহ্ন

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় বেড়েছে ০.১৫ টাকা।

রোববার (১৪ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮৩ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় বেড়েছে ০.১৫ টাকা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ছিল ১ টাকা ০৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৬৯ টাকা ৬৪ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ