ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

বিএসইসির কমিশনার হিসেবে যোগ দিলেন আব্দুল হালিম

বিএসইসির কমিশনার হিসেবে যোগ দিলেন আব্দুল হালিম। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আরও একজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক শিল্প সচিব মোঃ আব্দুল হালিমকে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার (২ জুন) একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়।

আজ দুপুরেই তিনি অর্থমন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। বিকালে বিএসইসিতে যাবেন বলে মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী চার বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই মেয়াদ কার্যকর হবে।

আব্দুল হালিমের নিয়োগের মধ্য দিয়ে বিএসইসির কমিশনে পূর্ণতা এসেছে। বিএসইসিতে কমিশনারের চারটি পদ রয়েছে, তারটিই এখন পূর্ণ।

মোঃ আব্দুল হালিম গত সপ্তাহে শিল্প সচিব হিসেবে এলপিআরে গিয়েছেন। শিল্প সচিব হিসেবে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিভাগের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ