ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

তরঙ্গ কিনতে রবির ব্যয় হবে ৮ কোটি ডলার

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড তার সেবার সক্ষমতা বাড়াতে ৭.৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এই তরঙ্গের মূল্য হিসেবে কোম্পানিটিকে ৮ কোটি ৩৯ লাখ ডলার পরিশোধ করতে হবে। আগামী ২০২৬ সালের মধ্যে ৬টি কিস্তিতে এই অর্থ পরিশোধ করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৮ মার্চ অনুষ্ঠিত নিলামে অংশ নিয়ে এই তরঙ্গ কিনেছে কোম্পানিটি। টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এই নিলামের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে এই নিলাম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, রবি ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ২.৬ মেগাহার্টজ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।

নতুন তরঙ্গ কেনার পর রবির মোট তরঙ্গের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ মেগাহার্টজ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ